বন্ধ থাকা ঢাকা-লন্ডন কার্গো ফ্লাইট শিগগিরই চালু হবে—উল্লেখ করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এরইমধ্যে বিমান বন্দরের সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার সকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি কক্সবাজারের নাজিরারটেক এলাকায় কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাজ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সুপারিশ করে।
এ প্রসঙ্গে বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, স্ক্যানারের অদক্ষতা নিয়েই মূলত যুক্তরাজ্যের অভিযোগ। এ বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। অন্যান্য বিষয়ে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে শিগগিরই দুদেশের মধ্যে বন্ধ থাকা কার্গো বিমান চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন মেনন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: