জাতীয়

শাহজালালের নিরাপত্তায় নিয়োগ করা হবে যুক্তরাজ্যের পরামর্শক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় যুক্তরাজ্য থেকে পরামর্শক নিয়োগ করা হবে। এছাড়াও বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের সার্বিক বিষয় দেখভালের পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্টদের ৬ মাসের প্রশিক্ষণ দেবেন তারা। আগামী ২০ মার্চের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

সোমবার সচিবালয়ে নিজ নিজ কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় দুই মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী ৩১ মার্চের মধ্যে যুক্তরাজ্য সরাসরি ফ্লাইটে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।

ঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার হালনাগাদ সম্পর্কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় সরকার ৬ মাসের জন্য ব্রিটিশ পরামর্শক নিয়োগ করবে।

সাংবাদিকদের ব্রিফিংয়ের আগে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা মন্ত্রীর সঙ্গে দেখা করেন। দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন আরো সহজ করতে সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন নিয়ে ভারতের সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

এদিকে, ঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইট বন্ধের বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক।

সংকট সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধু। তাই সংকট সমাধানে আমাদের দিক থেকে সবই করা হবে।’

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা সাময়িক, আবারও তা উল্লেখ করে, ২০ মার্চের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

গত ১৮ মাস ধরে নয়াদিল্লী থেকে যুক্তরাজ্যের ভিসা সংগ্রহ করতে হচ্ছে বাংলাদেশের নাগরিকদের।

বাণিজ্যমন্ত্রী বিষয়টি উত্থাপন করলে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ভিসা প্রক্রিয়া সহজভাবে পরিচালনা করতেই উপমহাদেশের আঞ্চলিক কেন্দ্র হিসেবে নয়াদিল্লিকে বেছে নেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ