সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর হতে যাচ্ছেন। তবে তিনি দেশের বাইরে থাকায় বাংলাদেশ ব্যাংকের অন্তবর্তী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর আবুল কাশেম।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং সূত্র এ তথ্য জানিয়েছে।
ফজলে কবিরের ১৮ তারিখ দেশে ফেরার কথা রয়েছে।
২০১১ সালের ৭ জুলাই থেকে আবুল কাশেম বাংলাদেশ ব্যাংকের এক নম্বর ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে, ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে ১৯৭৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: