জাতীয়

ড. আতিউর রহমানের পদত্যাগ সাহসী পদক্ষেপ: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ড. আতিউর রহমানের পদত্যাগ সাহসী পদক্ষেপ— রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম।

এহসানুল করিম বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করে পদত্যাগপত্র পেশ করেছেন। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ড. আতিউর রহমানের এ পদক্ষেপ একটি সাহসী পদক্ষেপ, যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ড. আতিউর রহমানের অনেক অবদান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ড. আতিউর রহমান সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা খাত আরো গতিশীল হয়েছে।

প্রেস সচিব আরো বলেন, সাইবার অপরাধের ধারায় ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থচুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ