প্রত্যেক নাগরিকের জন্য বাসস্থানের সুবিধা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে আশ্রয়ন, একটি বাড়ি একটি খামার, ঘরে ফেরা ও গৃহায়ন তহবিল সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার নিজ কার্যালয়ে এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ক আয়োজিত সভায় তিনি এ নির্দেশ দেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ২০১৯ সালের মধ্যে দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না। এ লক্ষ্যে গৃহহারা প্রতিটি মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে সমন্বিত পদ্ধতিতে কাজ করার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্পগুলোও দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
দারিদ্র্য দূর করতে আয় বর্ধক কর্মকাণ্ড, সমবায় ও ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: