প্রাইভেট সিএনজি অটোরিক্সা ভাড়ায় চালানোর অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানে বিআরটিএ'র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ বিষয়ে কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না বলেও জানান তিনি।
এছাড়াও পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার থেকে সারা দেশে ফুটপাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, যারা বেঁধে দেয়া সময়ের মধ্যে ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, অফিস-আদালত কিংবা স্কুল-কলেজে যাতায়াতে নারীদের যেকোনো ধরণের পরিবহন সংকটের বিষয়টি সরাসরি মন্ত্রণালয়কে জানাতে অনুরোধ করেছেন ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: