বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে ইউরোপীয় বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার জার্মানির হ্যানোভারে সিবিট মেলার দ্বিতীয় দিনে প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে দেয়া বক্তৃতায় জয় এ আহ্বান জানান।
বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, গত সাত বছরে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে। বিনিয়োগ অব্যাহত থাকলে এই খাতকে ঈর্শ্বনীয় জায়গায় নিয়ে যাওয়া সম্ভব।
এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে বাংলাদেশ প্যাভিলিয়ন ছাড়াও ১০টি স্টল অংশ নেয়।
তারা বাংলাদেশ কেন তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য উর্বর ক্ষেত্র তা বিদেশি বিনিয়োগ কারীদের সামনে উপস্থাপন করেন। পাঁচ দিনের এ মেলা শেষ হবে ১৮ মার্চ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: