জাতীয়

প্রতি জেলায় মেডিকেল কলেজ হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

সরকার দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ করার চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চক্ষু চিকিৎসক সমিতির ৪৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

জেলা-উপজেলা হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষুসেবা দেয়া হবে— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম ও রাজশাহীর মেডিকেল কলেজগুলোকে নয়, সেখানে নতুনভাবে করা হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়।

চোখের যত্নে মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের গর্ভকালীন অন্ধত্ব রোধেও চক্ষু চিকিৎসকদের আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মতো চক্ষু চিকিৎসার বিভিন্ন সরঞ্জামের শুল্কমুক্ত আমদানি নিশ্চিত করা হবে।

স্বাস্থ্য খাতে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

নতুন যেসব রোগ দেখা দিচ্ছে সেগুলো মোকাবেলায় আরো সচেতন ও সচেষ্ট হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টা যেন মানুষ চিকিৎসা সেবা পায়, সরকার সে ব্যবস্থা নিশ্চিত করেছে।

এ সময় নার্সিংকে সম্মানজনক পেশা অভিহিত করে শেখ হাসিনা আরো বলেন, শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই নয়, সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য এ পেশায় আসার সুযোগ থাকতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ