জাতীয়

রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সরকার বিব্রত—এ কথা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চার লেন প্রকল্পের প্যাকেজ-৩ এর আওতাধীন অংশের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান নৈতিক সাহস দেখিয়ে পদত্যাগ করেছেন। এটি একটু বিরল দৃষ্টান্ত—গভর্নর এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। তবে তিনি দায় অস্বীকার করতে পারেন না।

মন্ত্রী বলেন, সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আরো কিছু ব্যবস্থা বাকি রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের অপসারণ করা হচ্ছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. এম. আমানুল্লাহ, সড়ক ও জনপদ বিভাগের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দীন, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মাসুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ওবায়দুল কাদের ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ