রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবনে শুক্রবার গ্যাস বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দরজা-জানালা। এতে আহত হন ২৫।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত পৌনে ২টার দিকে বনানী ২৩ নম্বর রোডের ছয় তলা ওই ভবনে আগুন লাগে। গভীর রাতে এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে তিনজনকে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন দগ্ধ, বাকিরা তাড়াহুড়ায় নামতে গিয়ে আহত হয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: