জাতীয়

বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ—এখানে জঙ্গি ও সন্ত্রাসবাদের স্থান নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে এদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিলেন খালেদা জিয়া। ষড়যন্ত্র এখনো থেমে নেই।

এ সময় দৃঢ় কণ্ঠে তিনি বলেন, জাতির জনকের আদর্শে গড়ে উঠবে এদেশ। শোষণ-বঞ্চণা থেকে এদেশের মানুষকে উদ্ধার করতেই সারা জীবন আন্দোলন, সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। সহ্য করেছেন জেল জুলুম অত্যাচার। তবে পঁচাত্তরের পর এদেশে হত্যা-ক্যুর রাজনীতি শুরু করে জিয়াউর রহমান।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ১৯৯১ হোক আর ২০০১, যখনই ক্ষমতায় এসেছে বিএনপি ততবরাই এদেশের মানুষের উপর অত্যাচার করেছে। আর মদদ দিয়েছে জঙ্গিবাদে।

এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য রাজনীতি করেছেন জাতির জনক— এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তার আর্দশেই গড়ে ওঠবে বাংলাদেশ।

এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। নেতারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ