জাতীয়

নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে আইন-শৃঙ্খলা বাহিনী

একেএম শহিদুল হক
একেএম শহিদুল হক

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরণের সহিংসতা মোকাবেলা করা হবে—বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।

ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার রাজধানীর গুলিস্তানে পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ লাখ ৮০ হাজার সদস্য নির্বাচনের সময় মোতায়েন থাকবে এবং নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে বলেও জানান পুলিশের এ মহাপরিদর্শক।

তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন আর সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। প্রার্থীরা গোলযোগ করলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে এবং যে কেন্দ্রে গোলযোগ হবে সেটি বাতিলও করা হবে।

নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা কোনো অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শহিদুল হক।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে রোববার পর্যন্ত সারাদেশে ২০৮টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ৭ জন মারা গেছেন, আহত হয়েছেন ৫৮০ জন। এসব ঘটনায় মামলা হয়েছে ১৪৩টি, থানায় সাধারণ ডায়েরি হয়েছে ৫৫টি ও গ্রেপ্তার করা হয়েছে ৯৫ জনকে।

যারা সহিংসতা করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না— এ কথা উল্লেখ করে আইজিপি বলেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন; সহিংসতায় না জড়াতে প্রার্থীদের প্রতি আহ্বান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ