প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে অন্ধ আক্রোশের বর্হিপ্রকাশ—বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে ঢাকা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার বক্তব্যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে— এ কথা উল্লেখ ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার গণতন্ত্রের ভাষায় নয়, অস্ত্রের ভাষায় কথা বলছেন।
খালেদা জিয়ার এমন বক্তব্যে ১৫ আগষ্টের মতো ট্রাজেডি হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: