জাতীয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নির্দেশিকা

সামাজিক যোগাযোগ মাধ্যম
সামাজিক যোগাযোগ মাধ্যম

সরকারি চাকুরিজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে রোববার নির্দেশিকা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি চাকুরিজীবীদের আরো সক্রিয় করে তুলতে এবং বিষয়টি নিয়মের মধ্যে আনতে এই নির্দেশিকা জারি করা হয়।

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকর ব্যবহার নিশ্চিত, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান ও কর্মচারীদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করণের উদ্দেশ্যে এ নির্দেশিকা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পরিচালনার বিষয়ে নির্দেশিকায় বলা হয়, অ্যাকাউন্টে কোনো ব্যক্তিগত ছবি ব্যবহার করা যাবে না। প্রতিষ্ঠানের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তিন থেকে পাঁচজনের একটি মডারেটর দল থাকবে।

সরকারের কর্মচারীদের ব্যক্তিগত অ্যাকাউন্টকে এই নির্দেশনার বাইরে রাখা হলেও ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনায় দায়িত্বশীল আচরণ ও অনুশাসন মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের পক্ষে মডারেটরকে তাদের পেজ সপ্তাহে কমপক্ষে দুইবার হালনাগাদ করতে হবে। জাতীয় ঐক্য ও চেতনাপরিপন্থি কোনো কনটেন্ট প্রকাশ করা যাবে না। এছাড়া কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থি কোনো কনটেন্টও প্রকাশ করা যাবে না।

এতে বলা হয়, বিশ্বে মোট জনসংখ্যার ৪২% ইন্টারনেট ব্যবহার করে। এর মধ্যে ২৯% সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের ৮০% সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। আর আট শতাধিক সরকারি অফিসে দাপ্তরিক কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার হচ্ছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ