রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩ জন। রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এতে গাড়িতে থাকা ৩ জনই ঘটনাস্থলেই মারা যান।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: