জাতীয়

ইসলাম ধর্ম সন্ত্রাস-জঙ্গিবাদ সর্মথন করে না: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না—উল্লেখ করে প্রত্যেকে যেন যার যার ধর্ম পালন করতে পারে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। মুষ্টিমেয় কিছু ইসলামবিরোধীদের কমর্কাণ্ডে যেন গোটা দেশের বদনাম না হয় সেদিকে খেয়াল রাখতে আলেম ওলামাদের প্রতি নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপি-জামাত জোট ইসলামের প্রচার-প্রসারের চেয়ে বিভ্রান্তই বেশি ছড়িয়েছে। ইসলাম ধর্ম কখনই সন্ত্রাস-জঙ্গিবাদ সর্মথন করে না।

সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল করাই সরকারের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, এদেশে সবাই যার যার ধর্ম পালন করবে। এ ব্যাপারে আলেম ওলামাদের সহযোগিতা কামনা করছি।

এ সময় স্বাধীনতাত্তোর বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করেন তিনি।

এর আগে, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন। এর মাধ্যমে দেশব্যাপী ৪ লাখ ৪৫ হাজার ৭৭৫টি পবিত্র কুরআন শরীফ বিতরণ কার্যক্রম শুরু হলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ