জাতীয়

নিরাপত্তা উন্নয়নে কাজ করছে রেডলাইন এভিয়েশন সিকিউরিটিজ: মেনন

মেনন
মেনন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা উন্নয়নে কাজ শুরু করেছে রেডলাইন এভিয়েশন সিকিউরিটিজ। চুক্তির পরদিনই সকাল থেকে কাজ শুরু করে ব্রিটিশ কোম্পানিটি।

মঙ্গলবার সকালে বিমান বন্দরে অভ্যন্তরীন রুটে বেসরকারি এয়ার লাইন্সের ৩টি এয়ারক্রাফটের উদ্বোধন শেষে এ কথা বলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

যুক্তরাজ্যের শর্তানুযায়ী বিমান বন্দরের সার্বিক নিরাপত্তার উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী।

তিনি বলেন, আগামী ১ মাসের মধ্যে স্ক্যানিং ব্যবস্থা ও যাত্রী সেবায় কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তোলার আশ্বাস দিয়েছে রেডলাইন। এর ফলে কার্গো ফ্লাইট চলাচলে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা তুলে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বেসরকারি নভো এয়ারলাইন্সের তিনটি এয়ারক্রাফট উদ্বোধন করেন বিমানমন্ত্রী। এ এয়ারলাইন্সের ঢাকা-রাজশাহী রুটে আগামী ১ এপ্রিল থেকে সপ্তাহে তিনটি এবং ২ এপ্রিল থেকে ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে ৪টি ফ্লাইট চলাচল করবে।

অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণ দেখিয়ে গত ৯ মার্চ ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে যুক্তরাজ্য। এর পরিপ্রেক্ষিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তার উন্নয়নে বেসরকারি ব্রিটিশ কোম্পানি রেডলাইন এভিয়েশন সিকিউরিটিজের সঙ্গে সোমবার চুক্তি স্বাক্ষর করে সরকার। এর একদিন পর থেকেই নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করে দিয়েছে কোম্পানিটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ