দুই-একটি বিছিন্ন ঘটনা ছাড়া সব ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন বানচালে বিএনপির কোনো ষড়যন্ত্র সফল হয়নি।
মঙ্গলবার বিকেলে ধানমণ্ডিতে ইউপি নির্বাচন নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দিপু মনি বলেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের এ প্রক্রিয়া যত শক্তিশালী হবে দলে গণতন্ত্র চর্চা তত নিশ্চিত হবে।
তিনি আরো বলেন, ইইপি নির্বাচনের মাধ্যমে তৃণমূল থেকে গণতন্ত্র সুসংসত করার যে প্রচেষ্টা, তা সফল হয়েছে।
দলের বিদ্রোহী প্রার্থীদের এরইমধ্যে বহিষ্কার করা হয়েছে—উল্লেখ করে দীপুমনি বলেন, হাইকমান্ডের আদেশ অমান্যকারীদের চূড়ান্তভাবে বহিষ্কারের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এর আগে দুপুরে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি তাদের ইতিহাসের সঙ্গে সংগতি রেখে এবারের নির্বাচন নিয়েও একই কায়দায় মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।