রিজার্ভ চুরির ঘটনায় রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা চালাতে যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, রিজার্ভ চুরির ঘটনায় ফেডারেল রিজার্ভ ব্যাংকের চরম গাফিলতি বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আইনী লড়াইয়ের ভিত্তি গড়ে তোলা হচ্ছে।
এদিকে, এ ঘটনায়, আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে, সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃতাধীন চার সদস্যের তদন্ত কমিটি।
মঙ্গলবার বিকেলে তিনি এ বিষয়ে সিআইডি এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এদিন ঘটনার রহস্য উদঘাটনে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: