আগামী ৩০ মার্চ রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি পর্যন্ত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অষ্টম সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সভায় মন্ত্রী বলেন, ফ্লাইওভারটির অন্য দুটি অংশ ডিসেম্বরের মধ্যে খুলে দেয়া হবে।
এছাড়া রাজধানীর নটরডেম কলেজ থেকে বাবুবাজার ব্রিজের উপর দিয়ে কদমতলী পর্যন্ত আরো একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে।
এতে রাজধানীর যানজট নিরসনে নেয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতি যাচাইয়ের পাশাপাশি বেশকিছু নতুন সিদ্ধান্তও নেয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় ঢাকার দক্ষিণ অংশে নতুন আরও একটি ফ্লাইওভার নির্মাণেরও ঘোষণা দেন তিনি।
এছাড়া এপ্রিল মাসেই মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী ২৭ মার্চ এ প্রকল্পের প্রথম প্যাকেজের চুক্তি স্বাক্ষর হবে।