রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ওয়াসাকে সিটি করপোরেশনের অধীনে আনা উচিত বলে আবারো মন্তব্য করেছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
বুধবার দক্ষিণের ৩৪ নম্বর ওয়ার্ডে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ সরাসরি শোনার পাশাপাশি তাৎক্ষণিকভাবে তা সমাধানেরও উদ্যোগ নেন মেয়র।
বেশিরভাগ নগরবাসী গ্যাস ও স্যুয়ারেজ লাইনের সমস্যার কথা জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন মেয়র।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: