জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে জাতি উদযাপন করছে স্বাধীনতা দিবস। দিবসের প্রথম প্রভাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও বিরোধী দলীয় নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

পূর্ব আকাশে তখনও ভোরের আলো উঁকি দেয়নি। এরই মাঝে জাতির শ্রেষ্ঠ সন্তান বাঙালির মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথমে জাতির পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপরেই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। সশস্ত্র অভিবাদন জানায় তিন বাহিনীর একটি চৌকষ দল। পরে মন্ত্রী সভার সদস্য ও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পীকার, ঢাকা সিটি করপোরেশনের মেয়র।

পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ