জাতীয়

ভবিষ্যত নেতৃত্বের জন্য শিশু-কিশোরদের তৈরি থাকার পরামর্শ

শেখ হাসিনা
শেখ হাসিনা

ভবিষ্যত নেতৃত্বের জন্য নিজেদের তৈরি করতে শিশু-কিশোরদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত শিশু-কিশোর সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নতুন প্রজন্মের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

পরে সমাবেশে শিশুদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামের যে সূচনা হয়েছিল, তা ৭০'র নির্বাচনের পথ পেরিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একাত্তরে শেষ হয়, বাঙালি পায় স্বাধীনতা।

তিনি বলেন, স্বাধীনতার মহানায়ক জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান উল্লেখ করে তিনি ভবিষ্যত দেশ পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত করতে পড়াশুনায় মনযোগ দেওয়ার পাশপাশি অভিভাবক ও শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চলতে বলেন শিশু-কিশোরদের।

পরে শিশু-কিশোরদের প্যারেডের সালাম গ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত শিশু কিশোর সমাবেশে যোগ দিয়ে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে পায়ে হেঁটে সমাবেশ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ