লিবিয়ার বেনগাজীতে দুই পক্ষের গোলাগুলিতে ৪ বাংলাদেশি নিহত হয়েছে। রোববার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— ময়মনসিংহের হুমায়ন কবির, রাজবাড়ীর জসিম উদ্দিন, মো. হাসান। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও ফেসবুক পোস্টে জানিয়েছেন শাহরিয়ার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: