জাতীয়

আউশের আবাদ বাড়াতে আড়াই লাখ কৃষক প্রণোদনা পাবে

মতিয়া চৌধুরী
মতিয়া চৌধুরী

দেশে আউশ ধানের আবাদ বাড়াতে প্রায় আড়াই লাখ কৃষককে প্রণোদনা দিতে যাচ্ছে সরকার—উল্লেখ করে আউশের উৎপাদন ভাল হয় এমন ৪৯টি জেলার কৃষকদের বীজ, সার, সেচ ও চাষাবাদ বাবদ প্রায় ৩৪ হাজার কোটি টাকা দেয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

একই সঙ্গে পুষ্টিসমৃদ্ধ খাদ্যের উৎপাদন বাড়াতে আরও ৮৯ লাখ টাকা প্রণোদনা দেয়া হবে বলেও জানান তিনি।

রোবার সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, এবার ভাল জাতের বীজের পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপরও জোর দেয়া হচ্ছে।

মতিয়া চৌধুরী বলেন, চলতি অর্থবছরে আবাদ বাড়াতে দেশের বরেন্দ্র জেলাসহ আউশ নির্ভর ৪৯টি জেলার ২ লাখ ৩১ হাজার ৩৬৩ বিঘা জমির জন্য ৩৩ কোটি, ৬২ হাজার ২৩৫ টাকা প্রণোদনা দেবে সরকার। ২ লাখ ৩১ হাজার ৩শ ৬৩ জন কৃষক উফশি ও নেরিকা জাতের আউশ আবাদ করবেন। এর আওতায় সেচ, সার ও বীজ পাবেন তারা। এ উদ্যোগের ফলে প্রায় ৯০ লাখ মেট্রিক টন ফসল আবাদ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

এছাড়া চলতি রবি মৌসুমে পুষ্টি সমৃদ্ধ সবজির আবাদ বাড়াতে দেশের ৬৪ জেলার প্রায় তিন হাজার কৃষককে ৮৯ লাখ টাকা প্রণোদনা দেয়া হচ্ছে। জনপ্রতি ৫০ শতক করে ১ লাখ ৪৪ হাজার একর জমিতে এই সবজির আবাদ হবে। উন্নত প্রযুক্তির ব্যবহারে উৎপাদন খরচ কমে আসবে বলে মনে করছে সরকার বলে জানান তিনি।

২০১১-১২ অর্থ বছরে সাড়ে ১১ লাখ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। গত ৫ বছরে আউশের আবাদ কমে বর্তমানে ৯ লাখ হেক্টরে পৌঁছেছে। দেশে এ ফসলের আবাদ বাড়াতে গত চার বছর ধরে কৃষকদের কোটি কোটি টাকা প্রণোদনা দিলেও আবাদ বাড়ছেনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ