সরকারকে নানাভাবে হেয় করতে পরাজিত শক্তির দোসরা এখনো সক্রিয় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতর-বাইরের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করেই সরকার এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে খালেদা জিয়ার কোনো গরজ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর মতো স্বাধীনচেতা নেতার কারণে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে যুদ্ধের পরে মিত্রবাহিনী ঘাঁটি গেঁড়ে বসেনি।
বিএনপি-জামাত ক্ষমতায় এসে হানাদার বাহিনীর মতো দেশের মানুষের ওপর অত্যাচার চালায় বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: