জাতীয়

তনু হত্যার প্রতিবাদে আজও শিক্ষার্থীদের মানববন্ধন

তনু হত্যা
তনু হত্যা

নাট্যকর্মী ও কলেজ শিক্ষার্থী তনু হত্যার প্রতিবাদে সোমবারও দেশ জুড়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে শিক্ষার্থীরা এ হত্যার দ্রুত বিচার হান।

তারা বলেন, সরকার চাইলে এই হত্যার বিচার দ্রুত হওয়া সম্ভব। রাজধানীসহ দেশের কোথাও নারীরা নিরাপদ নয় বলেও জানান তারা।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে তনু হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এসময় ৪৮ ঘন্টার মধ্যে তনুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

এদিকে, কুমিল্লা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে মামলার অগ্রগতি হতে পারে। সকালে জেলা ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনারের সামনে সোহাগী জাহান তনু হত্যাকারিদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

এ সময কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ও তনুর সহপাঠীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়।

বিশ্ব নাট্য দিবসে তনুর হত্যাকারিদের বিচারের দাবিতে পথসভা ও মানববন্ধন হয়েছে চুয়াডাঙ্গায়।

মুন্সীগঞ্জে তনু হত্যাকাণ্ডের প্রতিবাদে নাট্যকর্মীরা বিক্ষোভ করেছে।

‘নারীদের জন্য নিরাপদ সমাজ চাই’ এই শ্লোগানে তনু হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন ও মানববন্ধন হয়েছে যশোরে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ