জাতীয়

অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

উচ্চশিক্ষা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের লক্ষ্যে অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন ২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

এর ফলে এখন থেকে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অনুমোদিত সনদ ব্যতিত বিশ্ববিদ্যালয়গুলো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

এই আইন বাস্তবায়িত হওয়ার পর প্রতিটি বিশ্ববিদ্যালয়কে কাউন্সিলের অনুমোদিত সনদ সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে সনদ পেতে হলে ন্যূনতম মান নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, মন্ত্রিসভার বৈঠকে, আন্তর্জাতিক মানের বিমান চলাচল নিশ্চিত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন পরিচালনা পর্ষদের বিষয়টি যুক্ত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন ২০১৬ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আর কনটেইনার সেবার উন্নয়নে কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর ফলে মোট ১০ হাজার কোটি টাকার কনটেইনার ব্যবসা ৪ হাজার কোটি টাকা দিয়ে শুরু করা যাবে আর প্রতিটি শেয়ারের দাম হবে ১০০ টাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ