দেশের প্রতিটি জেলায় একটি করে হাইটেক পার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, হাইটেক পার্কের মাধ্যমে ২ হাজার মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
কালিয়াকৈর হাইটেক পার্ক উন্নয়নে ৩শ ৯৪কোটি টাকাসহ ৮টি প্রকল্পে ১ হাজার ৪৪২ কোটি টাকা অনুমোদন দিয়েছে একনেক বলেও জানান তিনি।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিসিক মুদ্রণ শিল্পনগরী স্থাপন, সাভার ও কক্সবাজারে খাদ্যে রেডিয়েশনের মাত্রা নির্ণয় প্রকল্প, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববদ্যালয়ের ২য় ক্যাম্পাস স্থাপন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: