জাতীয়

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ উদ্বোধন

সাতরাস্তা-রমনা একাংশের উদ্বোধন
সাতরাস্তা-রমনা একাংশের উদ্বোধন

কয়েক দফা সময় বাড়ানোর পর অবশেষে রাজধানীর মগবাজার-মৌচাক উড়ালসড়কের তেজগাঁও সাতরাস্তা-রমনা একাংশের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২.১১ কিলোটিমটার দৈর্ঘ্যের এ অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উড়ালসড়কের এ অংশটি বাংলাদেশের নাভানা ও ভারতের সিমপ্লেক্স যৌথভাবে নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ২১৩ কোটি টাকা।

এ অংশ খুলে দেয়া হলে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার যানজট কমবে বলে ধারণা করা হচ্ছে।

বাস্তবায়নকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানিয়েছে, উড়ালসড়কের বাংলামোটর-মৌচাক অংশ চলতি বছরের জুনে এবং রামপুরা-মৌচাক হয়ে শান্তিনগর ও রাজারবাগ অংশ ডিসেম্বরে চালু হবে।

প্রসঙ্গত, মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পটি ২০১১ সালের ৮ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়। প্রথমে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে এ ফ্লাইওভার প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও পরে দুই দফা সময় বাড়ানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ