জাতীয়

জনগণের সেবক হতে হবে: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

জনগণের সেবক হয়ে কাজ করতে হবে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অবহেলা করা চলবে না সাধারণ মানুষকে। আমলাতান্ত্রিক জটিলতার জন্য কাজে যেন ধীরগতি না হয় সেদিকে খেয়াল রাখতে প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার লোক প্রশাসন কেন্দ্রের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পচাঁত্তরের পর অবৈধ ক্ষমতা দখলকারীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত করেছে। সেখান থেকে বের হয়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনকে গণমুখী করেছে— দক্ষতার জন্য জোর দিয়েছে প্রশিক্ষনের ওপর বলেও জানান তিনি।

প্রযুক্তির বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে প্রশাসনকে গতিশীল করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে— কাজ করতে হবে জনগণের সেবক রূপে।

দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত—উল্লেখ করে স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে নিজেদের সম্পদ দিয়ে দেশকে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

লোক প্রশাসন কেন্দ্রের ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী ৪০ কর্মকর্তার হাতে সনদ তুলে দেন। রাষ্ট্রের ১০টি প্রতিষ্ঠানের ২৬টি ক্যাডার থেকে ৭২৫ জন এবারই প্রথম ছয় মাস মেয়াদী এ কোর্স সম্পন্ন করেছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ