শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৪ এপ্রিল সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করে এ ঘোষণা দেয় ছাত্র সংগঠনটি।
তবে শাহাবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।
এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, তনু হত্যাকাণ্ডের ১১ দিন হয়ে গেলেও এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
৪ এপ্রিলের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে না পারলে সারাদেশে হরতাল ডাকা হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: