জাতীয়

আরো পেছালো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি প্রক্রিয়া

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস

আরো পেছালো এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি প্রক্রিয়া— ২০১৮ সালে এ গ্যাসের আমদানি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরী।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে এলএনজি টার্মিনাল নির্মাণ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তৌফিক-ই এলাহী বলেন, ২০১৭ সালের শেষ নাগাদ এ টার্মিনালের নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণ কাজ শেষে এ টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

জানা গেছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেইট এনার্জিকে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালের মধ্যে দেশে আমদানিকৃত এলএনজি সরবরাহের প্রতিশ্রতি দিয়েছিল সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ