বাংলাদেশ সঠিক পথে রয়েছে—বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো।
জরিপকারী প্রতিষ্ঠান নিয়েলসন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপে এ তথ্য উঠে এসেছে।
বুধবার আইআরআই এর জরিপ অনুযায়ী, ৭৩% বাংলাদেশি মনে করেন দেশ সঠক পথেই রয়েছে আর ৮৩% মনে করেন বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো এবং ৭৭% মনে করেন দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল।
জরিপে আরো বলা হয়, বেশিরভাগ উত্তরদাতা দেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী আর ৯% মানুষ মানুষ মনে করে বাংলাদেশ এখন দুর্নীতির সমস্যা মোকাবেলা করছে। ৫৩% মনে করেন বাংলাদেশের একটি বড় সমস্যা রাজনৈতিক মতপার্থক্য।
আর ৪৪% ধারণা ধর্মীয় চরমপন্থাই দেশের বড় সমস্যা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৮টি বিভাগ, জেলা, শহর ও গ্রামাঞ্চলে এ জরিপ চালানো হয়।
২০০৮ সাল থেকে বাংলাদেশ নিয়ে নিয়মিত জরিপ করছে আইআরআই।