জাতীয়

তনুর হত্যা তদন্তে অগ্রগতি দ্রুতই দৃশ্যমান হবে

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সোহাগী জাহান তনুর হত্যা তদন্তে অগ্রগতি দ্রুতই দৃশ্যমান হবে বলে জানিয়ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সকালে রাজধানীর একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ হত্যার তদন্তে দায়িত্ব পাওয়া সিআইডি খুনিদের চিহ্নিত করতে পারবে বলেও আশাবাদী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচনে তৃণমূলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সহিংসতা ঘটছে তা প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আর তনু হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। কুমিল্লার নজরুল অ্যাভিনিউ মডার্ন হাই স্কুল সড়কে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকরা।

খুলনার পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে সম্মিলিত নাগরিক সমাজ। এ সময় তনুর হত্যাকারিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

একই দাবিতে সিলেট ও গোপালগঞ্জে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন।

এদিকে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার খুনিরা এখনো ধরা ছোয়ার বাইরে। মামলার তদন্ত করছে সিআইডি।

এরইমধ্যে অধিকতর তদন্তের জন্য তনুর মরদেহ থেকে সংগ্রহ করা নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর ময়তদন্তের রিপোর্টও জানা যাবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ