পহেলা বৈশাখে বিকেল ৫টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যোনে আয়োজিত সব অনুষ্ঠান শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে না বলেও এ সময় জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, এছাড়া মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরার ওপরও নিষেধাজ্ঞা ছাড়াও ভুভুজেলা বাজানো যাবে না।
পহেলা বৈশাখ ‘সুষ্ঠুভাবে উদযাপনে’ রোববার সচিবালেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সবাই নির্বিঘ্নে যেন বৈশাখী উৎসব করতে পারে সেই ব্যবস্থা নেয়া হবে— এজন্য যা যা করার সবই করা হবে।
সারা দেশে বর্ষবরণের উৎসব নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা প্রশাসকদের সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান কামাল।
পুলিশ মহাপরিদর্শক, র্যা বের মহাপরিচালক ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং ঢাকা সিটি করপোরেশন ও সেবামূলক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।