জাতীয়

সাবওয়ে নির্মাণে ব্যয় ৮.১৪ বিলিয়ন মার্কিন ডলার

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রাজধানীর যানজট নিরসনের জন্য প্রাথমিক পর্যায়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ দুইটি সাবওয়ে জন্য সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮.১৪ বিলিয়ন মার্কিন ডলার।

রাজধানীর সেতু ভবনে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের আয়োজনে সাবওয়ে নিয়ে আলোচনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রথম সাবওয়ে হবে ৩২ কিলোমিটার যা টঙ্গী থেকে শুরু করে সায়দাবাদ পর্যন্ত সম্প্রসারিত হবে। দ্বিতীয় ১৬ কিলোমিটার সাবওয়ে আমিনবাজার থেকে শুরু করে সায়দাবাদের সঙ্গে সম্পৃক্ত হবে।

২০২১ সালের মধ্যে সাবওয়ে দুটির নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে বলেও প্রাথমিকভাবে সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

মাটির নিচে আধুনিক প্রযুক্তিতে নির্মাণ কাজ শুরু করলে রাজধানীতে জনভোগান্তি ও ইউটিলিটি ব্যবস্থায় প্রভাব পরবেনা বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ