জাতীয়

আবাসিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

আগামী ৬ মাসের মধ্যে আবাসিক এলাকা থেকে হাসপাতালসহ সব শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিসভায়। এরপর আর কখনো অনুমতি ছাড়া আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

মন্ত্রিসভার ২০১৫ সালের ৮ জুনের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ তাদের প্রতিবেদনে চারটি সুপারিশ তুলে ধরে—এ কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, আবাসিক এলকায় বার লাইসেন্স বাতিল করে সেগুলো অপসারণ করা হবে, নতুন করে কোনো বারের লাইসেন্স দেয়া হবে না।

পাশাপাশি আবাসিক এলাকার সব গেস্ট হাউজ ও আবাসিক হোটেল বন্ধ করতে হবে— প্লট মালিককে এসব স্থাপনা সরাতে ছয় মাসের সময় দেয়া হবে এর মধ্যে স্থাপনা না সরালে পরবর্তী এক মাসের মধ্যে সেগুলো অপসারণ করা হবে বলে সচিব জানান।

যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারের অনুমোদন নিয়ে আবাসিক এলাকায় কার্যক্রম চালাচ্ছে, ওইসব স্থাপনা সরাতেও সংশ্লিষ্টদের সময় দেয়ার কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী সিটি করপোরেশন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক স্থানীয় সরকার বিভাগের সুপারিশগুলো বাস্তবায়ন করবে—মানুষকে বুঝিয়ে ও তাদের সঙ্গে নিয়েই কাজগুলো করা হবে।

সকল অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স বাতিল, ইউটিলিটি সেবা (গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন) বন্ধ করে দেয়া হবে। প্রতিষ্ঠানগুলো যাতে কোনো ধরনের বৈধতার সুযোগ না নিতে পারে সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স ও ভ্যাট আদায়ও বন্ধ করে দেবে ।

আবাসিক এলাকার প্লটের বেজমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গা শুধু গাড়ি রাখতেই ব্যবহার করতে হবে জানিয়ে সচিব বলেন, বাণিজ্যিক কাজে ব্যবহার করা হলে তা উচ্ছেদ করা হবে।

শফিউল আলম বলেন, আবাসিক এলাকাকে আবাসিক চরিত্রে নিয়ে আসতে এ উদ্যোগ নিয়েছে সরকার— এর মাধ্যমে আমরা পরিকল্পিত শহরের দিকে যাব।

এছাড়া বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহকের আঙ্গুলের ছাপের তথ্যের অপব্যবহার করলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরকে ৩০০ কোটি টাকা জরিমানার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এদিকে, কোর্ট অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৬ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ