নূন্যতম মজুরি ১০ হাজারসহ মোট মজুরি ১৬ হাজার করার দাবিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার চেষ্টা করেছে গার্মেন্টস শ্রমিকরা।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল করে স্মারকলিপি নিয়ে সচিবালয়ে যাওয়ার জন্য জড়ো হয় তারা। এ সময় পুলিশ তাদের সড়িয়ে দেয়। পরে তারা আবার মিছিল বের করে পল্টন মোড়ের দাকি তারা অগ্রসর হয়।
প্রত্যেক গার্মেন্টসে সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকাসহ স্মারকলিপিতে ১৬ হাজার টাকা করার দাবি উল্লেখ করা হয়েছে। একইভাবে সোয়েটারসহ সকল অপারেটরের একই হারে মজুরি বাড়ানোর দাবিও রয়েছে ওই স্মারকলিপিতে। গার্মেনটস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এই কর্মসূচির আয়োজন করে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: