এক এগারোর সেনা সমর্থিত তত্ত্ববধায়ক সরকারের সময় আওয়ামী লীগের আন্দোলনের সুফল বিএনপি নেত্রীও পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এক এগারোর জরুরি অবস্থার সময় দলের সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তির জন্য আন্দোলনের কর্মসূচি হিসেবে গণস্বাক্ষর কর্মসূচির বর্ষপূর্তি উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, সেদিন ত্যাগী নেতাকর্মীদের কারণেই শেখ হাসিনা মুক্ত হয়েছিলেন—এ কর্মসূচি মাইলফলক। ভয়ে বিএনপি কোনো নেতাকর্মী রাজপথে নামে নাই।
আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, সেদিন মাত্র দুই সপ্তাহে ২৫ লাখেরও বেশি গণস্বাক্ষর ফখরুদ্দীন সরকারের ভীত নাড়িয়ে দিয়েছিল।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ষড়যন্ত্র এখনো থেমে নেই।