পহেলা বৈশাখে রাজধানীর রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ বিকেল চারটায় বন্ধ করে দেয়া হবে—উল্লেখ করে এ দুই স্থানে বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করে সবাইকে বের হয়ে যেতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, মুখোশ পড়ে মঙ্গল শোভাযাত্রায় ঢুকে কেউ যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য চারুকলার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার বিষয়ে কাজ করছে মহানগর পুলিশ।
কোনো ধরনের নাশকতার আশঙ্কা না থাকলেও সব ধরনের সম্ভাব্যতা যাচাই বাছাই করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ভুভুজেলার শব্দে সাধারণ মানুষের সমস্যা হয় বলে এবার বৈশাখবরণে এর ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: