জাতীয়

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দ. এশিয়া গড়তে একযোগে কাজের আহ্বান, শেখ হাসিনার

শেখ হাসিনা
শেখ হাসিনা

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া গড়ে তুলতে এ অঞ্চলের দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সার্কভুক্ত দেশগুলোর কৃষিমন্ত্রীদের সভায় এ কথা বলেন তিনি।

এ অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্য সার্ক সিড ব্যাংক ও ফুড ব্যাংক গড়ে তুলতে হবে— এ কথা উল্লেখ শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সকলের সহযোগিতা প্রয়োজন।

সার্কভুক্ত দেশগুলোর কৃষি মন্ত্রীদের তৃতীয় সভার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিতে স্বল্প দামে উন্নত বীজ সরবরাহ, সুষ্ঠু পানি ব্যবস্থাপনা, উৎপাদন খরচ হ্রাস, প্রান্তিক চাষীদের স্বার্থ সুরক্ষার মতো বিষয়গুলো তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, গত সাতবছরে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের ফলে এদেশের প্রবৃদ্ধি, মাথাপিছু আয় যেমন বেড়েছে তেমনি কমেছে মাতৃ ও শিশু মৃত্যুর হার।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমস্যা প্রায় অভিন্ন, যার মধ্যে দারিদ্র অন্যতম— এ থেকে মুক্তি পেতে এ অঞ্চলের দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

কৃষি গবেষণায় সার্কভুক্ত দেশগুলোর সাফল্যের অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, টেকসই কৃষির উন্নয়ন, স্থানীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা প্রয়োজন।

দিনব্যাপী এ সভা থেকে পাওয়া সুপারিশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষের ক্ষুধা ও অপুষ্টি দূর করতে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ