জাতীয়

রিজার্ভ চুরি: পাঁচ ভাগের এক ভাগ টাকা পাওয়ার দাবি

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের চুরির পাঁচ ভাগের এক ভাগ টাকা এসেছে এবং আরো টাকা উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় কুমিল্লা ভিক্টরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তদন্ত সুষ্ঠুভাবেই হচ্ছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, তদন্তভার সিআইডিকে দেয়া হয়েছে এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

তিনি বলেন, এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে নিহতের ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার বিষয়ে মন্ত্রী জানান, ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রুখতে যথাযথ কর্মপন্থা নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত: গত সোমবার চট্টগ্রামের বাঁশখালী থেকে কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্প তৈরি না করার প্রতিবাদে নির্মাণ কোম্পানিও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বাধে। ওই সময় পুলিশের গুলিতে ৪ জন মারা যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ