জাতীয়

তনু হত্যায় খুনিরা গ্রেপ্তার না হলে ২৫ এপ্রিল হরতাল

তনু হত্যা
তনু হত্যা

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়ে— আগামী ২৫ এপ্রিল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশজুড়ে আধাবেলা হরতাল পালন করবে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনে বাধার মুখে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন জোট দুটির সমন্বয়ক আশরাফুল আলম।

আশরাফুল বলেন, তনু হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের জন্য সরকারকে ২৪ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হচ্ছে। যদি সরকার ব্যর্থ হয়, তাহলে ২৫ এপ্রিল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশজুড়ে আধাবেলা হরতাল পালিন করবে তারা।

এ সময় দেশের সব শ্রেণির-পেশার মানুষকে হরতাল সফল করারও আহ্বান জানান তিনি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বর থেকে সংগঠন দুটির নেতাকর্মীরা মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেয়। পথে জাতীয় তিন নেতার মাজার ও দোয়েল চত্বর এলাকায় তাদের বাধা দেয় পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে গেলে শিক্ষা চত্বর এলাকায় আবারো ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে বসে সমাবেশ করে জোট দুটির নেতাকর্মীরা। ওই সমাবেশ থেকেই হরতালের কর্মসূচি দেয়া হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ