জাতীয়

নগরীর উন্নয়নে সাহায্য করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

সাঈদ খোকন
সাঈদ খোকন

নগরবাসীর দুর্ভোগ কমাতে উন্নয়ন সংশ্লিষ্ট ৫৬টি কর্তৃপক্ষের সমন্বয়হীতাকে দায়ী ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, বেশ কিছু প্রতিষ্ঠান এগিয়ে এলেও কোনো কোনো প্রতিষ্ঠান প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও অভিযোগ করেন।

তবে বিভিন্ন সীমাবদ্ধতার পরও নগরবাসীর সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর অর্থায়নে স্থাপিত ৩২টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন মেয়র।

'সবার সচেতনতাই পরিবর্তনের শক্তি' শিরোনামে পরিচ্ছন্ন ও আলোকিত সুন্দর নগরী গড়ে তুলতে প্রতি ওয়ার্ডে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৮ নম্বর ওয়ার্ডে মতিঝিল সমবায় মার্কেটিং সোসাইটি মাঠে এলাকাবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

এতে ড্রেনজ ব্যবস্থা, খেলার মাঠ সংকট, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী।

এ সময় এলাকাবাসীর সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার জন্য উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পরে এলাকাবাসীর অর্থায়নে বিভিন্ন পয়েন্টে স্থাপিত ৩২টি সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ