নির্বাচনী সহিংসতাকে বিচ্ছিন্ন ঘটনা বলার কোনোই সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত ইউনিয়ন পরিষদ নির্বাচন, নির্বাচনী ব্যবস্থা ও স্থানীয় সরকারের ভবিষ্যৎ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. তোফায়েল বলেন, এটি চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে—রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে এর থেকে বেরিয়ে আসা সম্ভব নয়।
গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষা করা স্থানীয় সরকারের কাজ— উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশে স্থানীয় সরকার ব্যবস্থা মরে গেছে।
ভোট হলো গণতান্ত্রিক সংস্কৃতি— এই সংস্কৃতির ভাঙ্গণ সৃষ্টি হলে গণতন্ত্র এক সময় মুখ থুবরে পড়বে বলেও মন্তব্য করেন ড.তোফায়েল। পাশাপাশি রাজনৈতিক ব্যবস্থার গুগণত পরিবর্তন দরকার বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: