জাতীয়

রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন ১০ এপ্রিল

রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগার
রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগার

দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুরে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার আগামী ১০ এপ্রিল উদ্বোধন করা হবে বলে শুক্রবার জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

ইফতেখার উদ্দীন বলেন, নতুন কারাগারে কয়েদিদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় কারারক্ষীর সংকট থাকলেও কয়েদিদের আবাসন বিবেচনায় দ্রুতই কারাগার স্থানান্তরের করা হবে।

যেকোনো ফাঁসির রায় কার্যকরের জন্য এ কারাগার প্রস্তুত বলেও জানান তিনি।

মহাপরিদর্শক বলেন, ইতোমধ্যে ভবনের ৮৯ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে। সরকারি ছুটির দিনগুলোতে প্রিজন ভ্যানে করে কারাবন্দীদের স্থানান্তর করা হবে। তবে আবাসস্থলের নির্মাণকাজ অসমাপ্ত থাকায় নারী কয়েদিদের নিয়ে যাওয়া হবে কাশিমপুর কারাগারে। চলতি মাসে যুদ্ধাপরাধীসহ কোনো ফাঁসির রায় কার্যকর করতে হলে ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। কারাগারের ভেতরে যেন মাদক যেতে না পারে সে কারণে স্ক্যানার বসানো হবে বলেও জানান তিনি।

কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর এলাকায় একশ ৯৪ দশমিক ৪১ একর জমির ওপর ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্মাণকাজ প্রায় শেষ। উদ্বোধন হতে যাওয়া এই কারাগারের পুরুষ কয়েদির ধারন ক্ষমতা চার হাজার পাঁচশ নব্বই জন। ২৭০ জন বন্দি ধারণ ক্ষমতার নারী কেন্দ্রীয় কারাগারের নির্মাণকাজ চলছে। এছারা, পুরুষ কারাগার-১ এর সম ধারণ ক্ষমতার পুরুষ কারাগার-২ নির্মাণের পরিকল্পনা রয়েছে এখানে।

কারাগারে থাকছে বিচারাধীন বন্দি ওয়ার্ড, সাজাপ্রাপ্ত বন্দি ওয়ার্ড, বিপজ্জনক বন্দি সেল, কিশোরবন্দি ভবন, মানসিক ভারসাম্য বন্দি ওয়ার্ড, শ্রেণীপ্রাপ্ত বন্দি ভবন, একই সঙ্গে ফাঁসি কার্যকরের জন্য একটি ফাঁসির মঞ্চ, জেল স্কুল, কারারক্ষী ব্যারাক, সাক্ষাৎকার ভবন, অবজারভেশন টাওয়ার ও মসজিদ।

আর পুরান ঢাকায় অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙে সেখানে বিনোদন কেন্দ্র, খেলার মাঠ, অডিটরিয়াম, কারা জাদুঘর ইত্যাদি নির্মাণ করান হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ