জি-সেভেন’র আউটরিচ মিটিংয়ে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেসউইং আনুষ্ঠানিক এ আমন্ত্রণ পাওয়ার কথা গণমাধ্যমে জানিয়ে।
আগামী ২৭ মে জাপানে এ মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশসহ সাতটি দেশ এই আউটরিচ মিটিং-এ অংশ নেবে। অন্যান্য দেশগুলো হল লাওস, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, শ্রীলংকা, পাপুয়া নিউগিনি ও শাদ।
এছাড়া জাতিসংঘ মহাসচিব, ওইসিডি মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, এডিবি'র প্রেসিডেন্ট ও আইএমএফ’র ম্যানেজিং ডিরেক্টর এ মিটিং অংশ নিবেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: