রাজনীতি ও জনপ্রশাসনে শুদ্ধাচারের চর্চা করতে রাজনৈতিক নেতাকর্মী ও কর্মচারিদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আয়োজিত প্রশিক্ষশ কর্মশালায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে শুদ্ধাচারের অভাব থাকলে জনপ্রশাসনে শুদ্ধাচারের বাস্তবায়ন সম্ভব নয়। শুদ্ধাচারের অভাবে সরকারি কর্মচারিরা দুর্নীতি ও কাজে ফাঁকি দেয়ার সুযোগ বেশি পাচ্ছে।
এ জন্য সকলকে সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: