জাতীয়

নাজিম হত্যা: উপাচার্যের কার্যালয় ঘেরায়ের আল্টিমেটাম ১৩ এপ্রিল

নাজিম
নাজিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদের খুনের বিচারের দাবিতে ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় ঘেরায়ের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। খুনিদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে ধর্মঘটও পালন করেছে তারা।

রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়কারী ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন।

আমিন বলেন, নাজিম হত্যার দ্রুত বিচারের পাশাপাশি, ক্যাম্পাসে শিক্ষর্থীদের নিরাপত্তাও জোরদার করার কথা বলেন। তিনি। এ হত্যার প্রতিবাদে কলেজ প্রশাসন থেকে পদক্ষেপ না নেয়ার অভিযোগ করে ১৩ এপ্রিল উপাচার্যের কার্যালয় ঘেরাও এর কর্মসূচি দেয়া হয়।

সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তবে এ ধর্মঘটের মধ্যেও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা হয়েছে।

বুধবার রাত নয়টার দিকে পুরান ঢাকার সুত্রাপুরের হৃষিকেশ দাস রোডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন সামাদকে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ